• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • বরিশাল

মাদকের বিরুদ্ধে মসজিদের খুতবায় সচেতনতা চান প্রতিমন্ত্রী রাজীব আহসান

বরিশাল প্রতিনিধি
  ০৩ অক্টোবর ২০২৬, ১৮:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

মেহেন্দিগঞ্জের প্রতিটি মসজিদের খুতবা ও ধর্মীয় আলোচনায় মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে তরুণদের সচেতন করার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান। তিনি বলেছেন, মাদকের বিস্তার ঠেকাতে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়; পরিবার, সমাজ ও ধর্মীয় নেতাদেরও একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে ইমাম ও মুয়াজ্জিনেরা নিয়মিত ধর্মীয় আলোচনার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার বিকেল ৪টায় মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিকমপ্লেক্স অডিটোরিয়ামে আলেম-ওলামা, ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী ওলামা দল মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। আয়োজকরা জানান, উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ইমাম ও মুয়াজ্জিনসহ প্রায় ৮০০ জন আলেম-ওলামা সভায় অংশ নেন। মাদকের প্রভাব ও বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই ছিল সভার অন্যতম উদ্দেশ্য।

রাজীব আহসান বলেন, মাদক একজন মানুষের জীবন নষ্ট করার পাশাপাশি একটি পরিবারকেও বিপর্যস্ত করে দিতে পারে। এর প্রভাব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপরও পড়ে। তাই মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

ইমাম ও মুয়াজ্জিনদের উদ্দেশে তিনি বলেন, মসজিদে খুতবা ও ধর্মীয় আলোচনার সময় মাদকের ক্ষতিকর দিক তুলে ধরতে হবে। তরুণদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের প্রতি উদ্বুদ্ধ করতে হবে। কোনো তরুণ মাদকের সঙ্গে জড়িয়ে পড়লে তাকে আরও দূরে ঠেলে না দিয়ে পরিবার ও সমাজকে তার চিকিৎসা ও স্বাভাবিক জীবনে ফেরার পথ তৈরি করতে হবে।

সভায় বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ, তারা নিয়মিতভাবে মানুষের সঙ্গে যোগাযোগের সুযোগ পান। মসজিদভিত্তিক সচেতনতা কার্যক্রম জোরদার করা গেলে তরুণদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বার্তা পৌঁছে দেওয়া সহজ হবে।

আরও পড়ুন

রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত

পদ্মায় ৩০৫ বোতল ভারতীয় হুইস্কিসহ দুইজন আটক, বাল্কহেড জব্দ

কুড়িগ্রাম সীমান্তে পিস্তল, গুলি ও সন্দেহজনক এক কেজি ‘আইস’ উদ্ধার

মতবিনিময় সভায় মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধ, নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় আলেম-ওলামাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দ এবং ইমাম-মুয়াজ্জিন সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

এমএস/

  • বরিশাল
  • প্রতিমন্ত্রী রাজীব আহসান
এ সম্পর্কিত আরও খবর
বরিশালে পিকআপের গোপন চেম্বারে ৯০ কেজি গাঁজা, গ্রেপ্তার ১
বরিশালে পিকআপের গোপন চেম্বারে ৯০ কেজি গাঁজা, গ্রেপ্তার ১
তারেক রহমান ফ্যাসিস্ট হাসিনার মতো রাজনীতি করছেন না: মোনায়েম মুন্না 
তারেক রহমান ফ্যাসিস্ট হাসিনার মতো রাজনীতি করছেন না: মোনায়েম মুন্না 
ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস আমিনুল হকের
ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস আমিনুল হকের
বরিশাল জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সংস্কারকাজ ৮০ শতাংশ শেষ
বরিশাল জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সংস্কারকাজ ৮০ শতাংশ শেষ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।